শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগে জুলাই বিপ্লব উদযাপন উপলক্ষে জুলাই বিপ্লব ২০২৪’ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শহিদ সাজিদ একাডেমিক ভবনের ৯১৪ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 


সেমিনারে সভাপতিত্ব করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।


সেমিনারে প্রধান বক্তা হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, বাঙালি জাতির ইতিহাস পাঁচ হাজার বছরের পুরনো, যা বিশ্বের অন্য কোনো জাতির ইতিহাসে বিরল। ইতিহাসের বিভিন্ন সময়কাল পর্যালোচনা করে তিনি বলেন, ভাষা ও স্বাধীনতা এই দুইটি আমাদের জাতিসত্তার মূল ভিত্তি। এগুলোর ওপর আঘাত আসলেই আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। ২০২৪ সালের বিপ্লব ছিল আদর্শ ও চিন্তার পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সে পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে।


তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্পদশালী রাষ্ট্র, কিন্তু এই সম্পদ ব্যবস্থাপনার সঠিক কৌশল ও নৈতিক রূপান্তর প্রয়োজন। জুলাই ২০২৪ সেই রূপান্তরের সূচনা করেছে। এখান থেকেই জাতিকে পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু স্বাধীনতার পরও একটি ব্যক্তি ও একটি রাজনৈতিক দল পুরো কৃতিত্ব নিজেদের নামে নিয়ে নিয়েছিল, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ আবারও সেই দল ও নেতৃত্বের বৈষম্যমূলক নীতির কারণে জুলাই বিপ্লব ২০২৪ সংঘটিত হয়েছে।


তিনি আরও বলেন, জুলাই বিপ্লব শুধুমাত্র একটি কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন ছিল না, বরং এটি ছিল একটি সর্বজনীন গণঅভ্যুত্থান—দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে এই বিপ্লব সফল হয়েছে। জুলাইয়ে শহিদদের স্মরণে আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং ‘জুলাই চেতনা’ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে।


এছাড়াও সেমিনারে মূল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন নির্বাচন তদন্ত কমিশন ও জুডিশিয়াল রিফর্ম কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব কাজী মাহফুজুল হক সুপন। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।


Tag
আরও খবর