শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

জবি রেজিস্ট্রার, নিউজের জন্য কমেন্ট নিতে গেলে বলেন 'লিখিত দাও', ফোন দিলে ধরেন পিএস

জবি প্রতিনিধি 


রেজিস্ট্রার স্বাক্ষরিত বিভিন্ন বিজ্ঞপ্তি ও বিভিন্ন সংবাদের বিষয়ে মন্তব্যের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন নিকট গেলে তিনি বলেন, 'লিখিত দাও'। এছাড়া বক্তব্যের জন্য রেজিস্টারকে ফোন দিলে তা ধরেন তার পিএস, কখনো বা সহযোগী রেজিস্ট্রার। 


আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এর নিকট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র প্রণয়নের বিষয়ে বক্তব্য চাইতে গেলে জাগো নিউজ এর রিপোর্টার মোঃ তৌফিক হোসেনকে তিনি বলেন, 'লিখিত দাও'।


এছাড়া আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক সাংবাদিক রেজিস্ট্রারের নম্বরে কল দিলে ফোন ধরেন রেজিস্ট্রারের পিএস। বলেন, "স্যার ব্যস্ত আছেন। " এছাড়া গতকাল বুধবার সংবাদের জন্য বক্তব্য নিতে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের খবর পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি জান্নাতুন নাইম একাধিকবার কল দিলে ফোন দিলে রিসিভ করেন একজন সহকারী রেজিস্ট্রার। ফোন ধরে তিনি বলেন," স্যার আছেন, তবে ব্যস্ত আছেন। "


এর আগে একই পরিস্থিতির শিকার হন কালবেলার প্রতিবেদক তানজিম মাহমুদও। জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যার তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে গেলেও তাকে 'লিখিত' দিতে বলেন রেজিস্ট্রার। এই প্রতিবেদক জানায় আমি কালবেলার রিপোর্টার পরিচয় দিলে তিনি বলেন, কালবেলা বা সকালবেলা যেই হও পরে আসো। 


এর আগে খবরের জন্য মন্তব্য চাইতে গেলে দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদককে হয়রানি এবং ফোন রিসিভ করেন না রেজিস্ট্রার।  একইদিন তিনি অসৌজন্যমূলক আচরণ করেন জবির ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীবের সঙ্গে।

ডেইলি স্টারের রিপোর্টার রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ জানিয়ে বলেন, আমি তথ্য অধিকার আইনে শিক্ষকদের বিষয়ে তথ্য নিতে আবেদন করেছিলাম। সাড়ে তিন মাস সে আমাকে ঘুরিয়েছে। ফোন দিলে ধরেন না। আমাকে হয়রানি করেছে। সাড়ে তিন মাস পরে তিনি আংশিক তথ্য দেন। এখন তিনি আর আমার ফোন রিসিভ করেন না। 


এসব অভিযোগের ব্যাপারে বক্তব্য নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিনকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেন নি।


এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, প্রশাসনের সকলে সকাল সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন। সকলে তো সমান হয় না। তোমাদের কোনো তথ্য নেওয়ার থাকলে তোমরা লিখিত দিয়ে নিও। তবুও তার সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলবো।

Tag
আরও খবর