পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে তৎপর জবি প্রশাসন

জবি প্রতিনিধি 


র‍্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ তাজাম্মুল হক।


আজ রবিবার(২২ জুন) সকালে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।


নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন,আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।


তিনি আরও বলেন,আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান—এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।


র‍্যাগিং এর বিষয়ে তিনি বলেন,নতুনদের আগমণকে ঘিরে ক্যাম্পাসে  র‍্যাগিং এর ঘটনা ঘটে।কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে, নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।


র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন,আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।

Tag
আরও খবর