পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জবির দ্বিতীয় ক্যাম্পাসের" সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা "অনুমোদন


জবি প্রতিনিধি,


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে" সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা "পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। 


আজ বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুস সালাম স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের সরকারি আদেশ (জিও) আজ ২৮ মে ২০২৫ তারিখে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়েছে।



বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অর্জনের জন্য জবি পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের সহযোগিতায় প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমাদের প্রত্যাশিত দ্বিতীয় ক্যাম্পাসের আরডিপিপি অনুমোদন পেয়েছে। এটি জবির জন্য একটি বিরাট অর্জন ও অগ্রগতি। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের নিরবিচ্ছিন্ন সমর্থন এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা চেষ্টা করেছি, সফল হয়েছি—এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।”

Tag
আরও খবর