পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা , গ্রেফতার ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।  এ ঘটনায় শাহজাহান নামে এক স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।



আজ শনিবার (২৪ মে) চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার তাঁর নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 



মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।



মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯বর্ষের শিক্ষার্থী।  এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 



ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত ছিল। তাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আমাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাঁরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার উপর অতর্কিত হামলা করা হয়েছে।  



 এ বিষয়ে চাঁদপুর মতলব থানা (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে আমি নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের গ্রেফতার এর জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃত হামলাকারী নিষিদ্ধ সংগঠন নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের বিষয় অভিযান চলছে।

Tag
আরও খবর