পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে



জবি প্রতিনিধি, 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় উচ্ছাসিত ছিলো শিক্ষার্থীরা।

এরপরই নামে মুষলধারায় বৃষ্টি। এসময় বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস করে শিক্ষার্থীরা। পরে টানা তিন দিনের আন্দোলন শেষে হাসি মুখে ক্যাম্পাসে ফেরে শিক্ষার্থীরাম

আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চার দফা দাবি মেনে নেয়ার কথা জানান।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচাল বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মানের সিদ্ধান্ত হয়েছে, কা শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতিমধ্যে শুরু হয়েছে।

উচ্ছ্বাস প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, তাঁরা দাবি মেনে নিয়েছেন। আমরা লেটার মার্ক পেয়ে আন্দোলনে সফল হয়েছি। আমাদের চারটি দাবিই মেনে নেওয়া হয়েছে। আমরা এতে খুশি। আমাদের বাজেট সম্পূর্ণ না বাড়লেও ১৯/২০ হবে। অবশ্যই এটা ১০/২০ নয়। তিনি আরও বলেন, আমাদের দাবি তাঁরা আশ্বাস দেন নি। তারা তো পকেটে টাকা নিয়ে আসবেন না। তাঁদের বাস্তবায়ন করতে আমাদের সময় দিতে হবে। রেজুলেশন হবে। 


আন্দোলনকারী শাহীন আলম বলেন, আমাদের দাবি মুটামুটি মেনে নেওয়া হয়েছে। বলতে পারি ৯০ শতাংশ মেনে নেওয়া হয়েছে। আমরা খুব সন্তুষ্ট বলবো না, তবে অসন্তুষ্ট না। কিন্তু খুশী।


ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, এ আন্দোলনে অভূতপূর্ব সাফল্য অর্জন হয়েছে। এর আগে বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এমন সাফল্য অর্জন করে নি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ বলেন,টানা তিনদিনের সংগ্রাম শেষে আমাদের বিজয় হয়েছে।আমরা এই আনন্দ ধুমধাম করে উদযাপন করতে চাই।

আরেক শিক্ষার্থী মাহফুজ হোসেন বলেন,দাবী আদায় খুব একটা সহজ ছিলনা। এজন্য এর আনন্দটাও ধের বেশি। সবাইকে ধুমধাম করে এই বিজয় উদযাপন করার আহ্বান জানাই।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন অধ্যাপক ড.রইছ বলেন, এরা আমাদের জগন্নাথের জাতীয় বীর। এরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে তারা একটি জাতীয় দৃষ্টান্ত। আমাদের দাবি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বৈঠক ডেকেছেন। আজ শুক্রবার হওয়া স্বত্ত্বেও, অর্থ, শিক্ষা, পরিকল্পনা মন্ত্রণালয় এনং বিশ্ববিদ্যালয়ে কনসার্ন ইউজিসির সাথে বৈঠক করা হয়। আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের পার্থক্য কোথায়। আমাদের দাবির বাস্তবিক ভাবে প্রতিফলিত হবে। আমােদর প্রত্যকটি দাবি মেনে মেওয়া হয়েছে। এই যারা আন্দোলনে ছিল, আমরা তাদেরকে জাতীয় বীর মনে করি। দাবি মেনে নেওয়ায় আমরা সুন্তুষ্ট। এর পরও যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে।

চার দফা দাবিতে টানা তিন দিন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন বিকেল ৩.৪৫ মিনিটে গনঅনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।আনুষ্ঠানিকভাবে অনশন শুরু করেন অন্তত ৫০ জন শিক্ষার্থী। এদিন ইউজিসি চেয়ারম্যান সরকার সকল দাবি মেনে নিয়েছে ঘোষণা দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের গনঅনশন ভাঙান


Tag
আরও খবর