পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বোতল মাহফুজ, বোতল মাহফুজ স্লোগানে উত্তাল কাকরাইল মোড়


জবি প্রতিনিধি, 

"বোতল মাফহুজ, বোতল মাহফুজ স্লোগনে উত্তাল  কাকরাইল মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে নিয়ে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিতে এসব স্লোগান দিচ্ছেন তারা।

আজ বৃহস্পতিবার  টানা দুই দিনের আন্দোলনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তবে গতকাল উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পরই শিক্ষার্থীরা এই স্লোগান দেন।


এসময় শিক্ষার্থীরা কতগুলো বোতল নিয়ে মিছিল করতে থাকে। এবং একে ওপরের মাথায় ছুড়ে মারে প্রতীকী প্রতিবাদ হিসেবে। এসময় শিক্ষার্থীরা বোতল বোতল মাহফুজ, বোতল মাহফুজ স্লোগান দিতে থাকেন।


এসময় শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার সেল, জলকামান, সাউন্ড গ্রেনেড এবল লাটি চার্জ করেছে। এটার থেকে ঢাবির নেতাদের কাছে মাহফুজ আলমের ওপর নিক্ষেপ করা বোতলের বিষয় অনেক বড় ব্যাপার হয়ে গেছে। আমাদের শিক্ষকদের ওপর হওয়া হামলাকেও তুচ্ছ করছে ঢাবির নেতারা।


এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ১০ টার দিকে লং মার্চের কর্মসূচিতে সাংবাদিকদের সাথে ব্রিফিং করার সময় মাহফুজ আলম এর উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগানও দেন। 


এ বিষয়ে মাহফুজ আলম বলেন একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে। এবং তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। 


শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-

আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।


Tag
আরও খবর