হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর: বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

জবি প্রতিনিধি 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পিটিয়ে পুলিশের নিকট সোপর্দ করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বয়কট করে বিভাগের গেটে দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।



জানা যায়, গতকাল রোববার স্নাতকোত্তরের সনদ তুলতে বিশ্ববিদ্যালয় আসেন আকরাম। সেখান থেকে তাকে আটক করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকরামকে মারধরের পর পুলিশের নিকট সোপর্দ করা হয়। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, প্রথম বর্ষে থাকার সময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর দলবদ্ধ ভাবে হামলা চালায় আকরাম ও তার বন্ধুরা। 



তবে এসব অভিযোগ অস্বীকার করে আকরাম বলেন, আমি প্রথম বর্ষে থাকার সময় ছাত্রলীগের বড় ভাইয়েরা মিছিলে নিয়ে যেত। কিন্তু এরপরে আমি আর কখনো ছাত্রলীগ করিনি। আমার কোন পোস্ট পদবী কিছুই নেই। আমি জুলাই আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। 



এদিকে এ ঘটনায় বিভাগে তালা দিয়ে প্রাতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আকরামকে ছাড়িয়ে আনতে থানায় অবস্থান করছেন তারা। বিষয়টি নিশ্চিত করে বিভাগের শিক্ষার্থী শাকিল ফকির বলেন, আমাদের বারো ব্যাচের আকরাম ভাইকে ট্যাগিং দিয়ে অন্যায় ভাবে থানায় দিয়েছে ছাত্রদল। আমরা যখন তাকে ছাড়াতে থানায় আসি তখন আমাদের বলা হয় বিশ্ববিদ্যালয় প্রক্টর অথবা উপাচার্য না বললে আকরাম ভাইকে ছাড়া হবে না। এর প্রতিবাদে আমরা বিভাগে তালা দিয়েছি। আমরা তিনজন শিক্ষক সহ এখন থানায় অবস্থান করছি। 



বিভাগের অপর শিক্ষার্থী ফরহাদ বলেন, আকরাম ভাই খুবই মেধাবী মানুষ। বিভিন্ন জার্নালে তার লেখাও প্রকাশিত হয়েছে। সনদ তুলতে এলে তাকে মারধর করে গতকাল থানায় দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। 



বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, হ্যা, এখনো তালা দেয়াই আছে।



এ বিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসকে ফোন দেয়া হলে, তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে থানায় অবস্থান করছেন তিনি।

Tag
আরও খবর