বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

পীরগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

pirgacha bulletin ( Contributor )

প্রকাশের সময়: 18-06-2025 06:14:59 pm

রংপুরের পীরগাছায় ২০২৪-২৫ অর্থবছরে আমন ধানের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ পুরাতন হলরুমে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, বজলুর রশিদ মুকুল, নুর আলম মিয়া, আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মুকিত বিন লিয়াকত সহ বিভিন্ন ব্লকের কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
এবার পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে তিন হাজার ৯০০ প্রান্তিক কৃষকদের মাঝে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। 
আরও খবর