পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

দোতলা ভিসি ভবনে লিফট, শিক্ষার্থীদের ক্ষোভ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় উঠতে লিফটের কাজ শুরু হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সংলগ্ন রাস্তার পাশে ভিসি ভবনে লিফট লাগানোর কাজ শুরু করে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আবাসন। অথচ আবাসনের কাজ শুরু না করে উপাচার্যের ভবনে লিফট লাগানো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিলাসিতা।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূমি ও আইন ব্যবস্তাপনা বিভাগের এক শিক্ষার্থী লেখেন, পোলাপানের থাকার মতো হল নাই, খাওয়ার মতো ডাইনিং নাই। আর এদিকে আমাদের ভিসি ভবনের রাজার ছেলেদের ২ তলায় উঠার জন্য লিফট বানাচ্ছে।"


এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, "ঢাকার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করতে অনেক সিনিয়র সিটিজেন, বিদেশী শিক্ষক আসেন। যাদের জন্য সিড়ি বেয়ে উপরে উঠা বেমানান দেখায়। আর তাছাড়া সিড়ির ধাপগুলো অনেক বড় বড়। সেকারণে লিফট করার সিদ্ধান্ত নেওয়া হয়।"


এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা আগেই বাজেট করা ছিল। এটার টাকা অন্য কোথাও লাগানো যাবে না। লিফট মূলত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসেন তাদের জন্য করার কথা ওঠে। যেমন: ইউজিসি চেয়ারম্যান আসলে তাকে আমি আমার রুমে নিতে পারি নি। কারণ সিড়ি বেয়ে উঠতে পারবেন না। তবে শিক্ষার্থীরা না চায়লে, লিফট হবে না।।

আরও খবর