পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

গুচ্ছ ভর্তি শুরু ১৭ অক্টোবর, ফি ৫০০ টাকা

 

নতুন শিক্ষাবর্ষে গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১৭ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এতে ভর্তি ইচ্ছুদের বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।


শুক্রবার গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।


উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে নির্ধারিত ফি দিলে ওই বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। পৃথক ইউনিটের জন্য অতিরিক্ত ফি প্রয়োজন হবেনা। আবেদনের পরবর্তীতে শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন সম্পন্ন হবে। 


তিনি বলেন, এর আগে ইউনিট ভিত্তিক আবেদনে পৃথক ফি গ্রহণের সিদ্ধান্ত হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয় এবং আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। এখন ইউনিট ভিত্তিক আবেদনের প্রয়োজন নেই। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক বিভাগের বিষয় জন্য আবেদন করতে পারবে, তদানুসারে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক দুই বিভাগের বিষয়ের জন্যই আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে মানবিক বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।


তিনি আরো বলেন, শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি দেওয়ার পরেই সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবে। এসময় ভর্তির  মানদণ্ডের বিষয়ে তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নিজস্ব মানদণ্ড নির্ধারণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।


গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ তিনটি ইউনিট এ, বি, সি ইউনিটে বিভক্ত। যে কোনো আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগসমূহে আবেদন করতে পারবে। আবেদনকৃত বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা অতিক্রমের পর পছন্দক্রম পরিবর্তনের কোন প্রকার সুযোগ থাকবে না।


এদিকে ভর্তি বিজ্ঞপ্তিতে কয়েকটি বিশেষায়িত বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। যেমনঃ স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, চারুকলা (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য প্রভৃতি)। উল্লেখিত বিভাগসমূহে পছন্দক্রমে অন্তর্ভূক্ত করলে ব্যবহারিক ফি- বাবদ অতিরিক্ত তিনশো টাকা জমা দিতে হবে। এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুসারে আবেদন ফি উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এবং বিশেষায়িত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।


এবার গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


আরও খবর