পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জবির নতুন ক‍্যাম্পাস ও দ্রুত হল নির্মাণের দাবিতে মানববন্ধন


 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দশ দফা দাবিতে ক্যাম্পাসে  মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাসে আবাসিক হল নির্মাণ ও সম্পূর্ণ  কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর নিকট হস্তান্তরের দাবি জানান। 


আজ রবিবার (১১ সেপ্টেম্বর)  দুপুরে ক্যাম্পাসের শহিদ মিনার প্রাঙ্গনে সকল শিক্ষার্থীরা এ দাবিগুলো তুলে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা ঢাকা জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দাবিগুলো তুলে ধরে স্বারকলিপি প্রদান করেন। 


নতুন ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের দশ দফা দাবিগুলো হচ্ছে -১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের কাজ প্রধানমন্ত্রীর অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত করা। ২. প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী নির্মাণ কাজ শেষ করা। ৩. ক্যাম্পাসের কাজে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান শাহিনের গ্রেফতার করতে হবে। ৪. দ্বিতীয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অবিলম্বে পুলিশের থানা বাস্তবায়ন। ৫. শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগে সম্পন্ন করতে হবে। ৬. লেক নির্মাণের টেন্ডারে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তার সুষ্ঠু তদন্ত করতে হবে।৭. জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা। ৮. প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সকল তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ৯. দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ১০. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা ২য় ক্যাম্পাসে করার ব্যবস্থা করতে হবে।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন কাজ অন্দোলন ছাড়া আদায় করা সম্ভব নয়। আমদের অগ্রজদের আন্দোলনের ফসল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৬ সালে ঢাকার কেরানীগঞ্জে ২০০ একর জমির উপর নতুন ক্যাম্পাসের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই ক্যাম্পাসেও ভূমিদস্যু স্থানীয় চেয়ারম্যান শাহীন আহমেদের নজর পড়েছে। তাকে যেকোন মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। 


তারা আরও বলেন,  নতুন ক‍্যাম্পাস নির্মাণে  বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট বরাদ্দ আছে। গড়িমসি না করে কর্তৃপক্ষ  চাইলেই এটার দ্রুত বাস্তবায়ন সম্ভব। টেন্ডার সিন্ডিকেটেও অনেক টাকা উধাও হয়ে গেছে কিন্তু কোনো নির্মাণ এখনো কাজ হয়নি । 


তাদের  অন‍্যতম জোরদার দাবি ছিল, সামনে একবছরের মধ‍্যে নতুন ক‍্যাম্পাসে আমাদের হলসহ আবাসিক ব‍্যবস্থা করতে হবে। 


এ সময় তারা এ দশ দফা দাবি বাস্তবায়নে উদ্যোগের  জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় বেধে দেন। মানববন্ধন শেষে এসব শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।


আরও খবর