শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

জবি সিএসই বিভাগের নব চেয়ারম্যান উজ্জ্বল কুমার

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও  ইঞ্জিনিয়ারিং বিভাগে আগামী তিন বছরের জন‍্য ওই বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।



আদেশে বলা হয়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন-এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ গত ২ সেপ্টেম্বর পূর্ণ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন (২০০৫) এর ২৪(২) ধারা অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।



এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উন্নয়নে কাজ করে যাব। তথ‍্য- প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশসেরা শিক্ষার্থী গঠনে সর্বাত্মক চেষ্টা করব।  বিভাগের উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আরও খবর