পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জবিতে 'ক্লিন ক‍্যাম্পাস ক‍্যাম্পেইন' উদ্বোধন অনুষ্ঠিত

 

একটি আদর্শ,পরিষ্কার-পরিছন্ন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছামূলক অংশগ্রহণে  ৩ দিনব‍্যাপি ক‍্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময়ে ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা - আর্বজনা পরিষ্কার করা হয়। 


বুধবার (৭সেপ্টেম্বর) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় "পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার - পরিচ্ছন্নতা কমিটির" আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ পরিছন্ন কার্যক্রম আগামী ৮ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বরও অব্যহত থাকবে। উদ্বোধনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক। 


এ সময় উপাচার্য বলেন আমরা আমাদের এই ছোট ক্যাম্পাসকে পরিষ্কার পরিছন্ন রাখার মধ্যমে দেশের অন্য সকল ক্যাম্পাসের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করবো। সে লক্ষ্যে আমরা অনেক আগেই 

পরিবেশ ও পরিষ্কার - পরিচ্ছন্নতা কমিটি করে দিয়েছি। 


পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ‍্যাপক  আব্দুল কাদের বলেন, ক‍্যাম্পাসের পরিবেশ সুন্দর ও  মনোরম করার জন‍্য আমরা এই আয়োজনের উদ‍‍্যোগ নেয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০জন শিক্ষার্থী আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছে। আমরা এদেরকে নিয়ে ৩ দিনব‍্যাপি এই কার্যক্রম পরিচালনা করার পর একটি স্থায়ী স্বেচ্ছাসেবী সংগঠন করার কথাও বলেন।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মচারী থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে পরিবেশ খুবই নাজুক এবং এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ নিয়ে  আমাদের কাছে আসলে আমরা এই কার্যক্রম করার উদ‍্যোগ নেই। 


কার্যক্রম অংশ গ্রহন করে আহসান হাবিব দোলন নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের ক‍্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদেরও কিছু দায়িত্ব আছে। ক্লাসে মনোরম পরিবেশ ও ক্লিন ক‍্যাম্পাস থাকলে পড়ালেখায় মনোযোগ বাড়াতে সহায়তা করে।


 এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের সকল বিভাগের শ্রেণীকক্ষ ওয়াসরুম, সেমিনার, সিড়ি সহ বিভিন্ন স্থানে জমে থাকা কাগজ, পলিথিন, ছেড়া-কাপড়ের টুকরা পরিষ্কার করা হয়।  


এছাড়াও ক্যাম্পেইনে আরও উপন্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ‍্যাপক ড. কামালউদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সদস‍্যবৃন্দসহ স্বেচ্ছাচারি ৫০ এর অধিক শিক্ষার্থী।

আরও খবর