পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

ইবিতে বাংলা বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি: “যুক্ত হই মুক্ত আনন্দে” স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগের ৩৩টি ব্যাচের সাবেক ও বর্তমান মিলে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন তারা। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী।

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বাকী বিল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. সরোয়ার মুর্শিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, একটি ভাষা একটি সমাজকে বিনির্মাণ করতে পারে। একটি কবিতা সমাজের বিশৃঙ্খলাগুলো নিঃশ্বেষ করে দিতে পারে। একটি অস্ত্র দিয়ে আপনি যেটা করতে পারবেন না, একটি সুন্দর কথার মাধ্যমে সেটা করা সম্ভব। একটি সুন্দর ভাষা একটি চমৎকার পরিবেশ তৈরি করতে পারে। বর্তমানে শুধু বাংলাদেশই নয় বহিঃর্বিশ্বের অ্যালামনাইরা উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা তাদের প্রতিষ্ঠান বা বিভাগকে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বেলা ১২টার দিকে বিভাগটির অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। পরে বিকাল ৩ টা থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়। এরআগে, গতকাল পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করে বিভাগটি।


Tag
আরও খবর