ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

ইবিতে নবীনদের বরণ করে নিলো চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি

ইবি প্রতিনিধি: 

নড়াইল জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীনরা অনুভূতি প্রকাশ ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে সংগঠনটি। 

 

সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, ফার্মেসী বিভাগের রেহনুমা তানজিমসহ নড়াইল জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সভাপতি সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমান বলেন, তোমরা স্কুল-কলেজে একটা গাইডলাইনের ভিতর দিয়ে পার করো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। এতে অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। এক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজ করা জরুরি।  তোমরা এখানে এসেছো মনে রাখবে, এটা হলো তৈরি করার জায়গা। নিজেকে কিভাবে তৈরি করবে, এটা তোমাকেই ভাবতে হবে। সবসময়  নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।


সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা বলেন, 'বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের একটি কারখানা। যে যেই বিভাগেই পড়াশোনা করি না কেন, সবকেন্দ্রিক জ্ঞান অর্জন করা দরকার। জীবনকে সার্থক করতে একাডেমিক রেজাল্ট, ইংরেজি ও আইটি সেক্টরে দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় দিককে অগ্রাধিকার দিতে হবে। সর্বোপরি মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে এ আহ্বান করি। 


উল্লেখ্য, নড়াইল জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠনটি।

আরও খবর