বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম করলো ইবি ছাত্রশিবির



ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ইবি শাখা শিবিরের সভাপতি মাহামুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলীসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কয়েকশতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "আমাদের আইটি সেক্টরে দক্ষ হতে হবে, দক্ষতার ক্ষেত্রে পশ্চিমারা যতটা আপডেট আমরা ততটা পিছিয়ে। আগে জেনারেশন চেঞ্চ হতে ৫০-৬০ বছর  লেগেছে, কিন্তু এখন তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এতো বেশি রোবোটিক্স সিস্টেমের দিকে, সিগন্যালিক সিস্টেমের দিকে এ সোসাইটি এগিয়ে যাচ্ছে যে জেনারেশন চেঞ্জ হতে সময় লাগে ৫ বছর। আমরা যদি লেখাপড়ার মান, কারিগরি শিক্ষা ও শিক্ষাপদ্ধতি চেঞ্জ না করি বেকারত্বের হার অনেক বেশি বেড়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কোনো পদক্ষেপ নেই, ইউজিসিতে কিছু গদবাঁধা মাথা বসে আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো রাজনীতি নিয়ে ব্যস্ত, এ দেশ কোন দিক থেকে এগোবে!! বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম না চলে সেখানে কাকে নিয়ে কিভাবে দেশ গড়বো। 

আমরা ইসলামী সংগঠন হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে তার লায়বিলিটির জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। বিশ্বের দরবারে একটা জাতিকে উন্নত করতে গেলে, মাথা উঁচু করে দাঁড়াতে হলে একাডেমিক এক্সিলেন্সির কোনো বিকল্প নেই। বিশ্বে আজ যারা রাজত্ব করছে তাদের ক্ষেত্রে একাডেমিক এক্সিলেন্সি  বড় নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে।"

আরও খবর