পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র‍্যালি


আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এ র‌্যালির আয়োজন করে।


বেলা সোয়া ১১ টার দিকে র‌্যালিটি মীর মশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে সমবেত হয়। সেখানে দিবসটি উপলক্ষে মুক্তির প্রতীক পায়রা উড়ানো হয়।


মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  


সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হতে আসে। আচার-ব্যবহার কথাবার্তা ইত্যাদির মাধ্যমে তাদের দ্বারা কখনো যেন কেউ আঘাত না পায়। মানুষের অধিকারের প্রতি তারা যেন সম্মান প্রদর্শন করে। মানুষ হিসেবে তারা যেন পাঠ সমাপ্ত করে বেরিয়ে যেতে পারে। আমরা একে অপরকে সহযোগিতা করব, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো, এই হোক আজকের দিনে আমাদের প্রত্যয়।’

Tag
আরও খবর