পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

দেশজুড়ে বিএনপি-জামায়াতের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ।শনিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় টেন্ট থেকে কর্মসূচি শুরু করেন তারা।

মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোদাচ্ছের খালেদ ধ্রুব, বনি আমিন, মৃদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগ ও আরিফ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

সমাবেশে ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। বিএনপি দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ যদি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চান তাহলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

Tag
আরও খবর