বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। সাংগঠনিক উন্নয়নকল্পে সংগঠনটির সদস্যদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।


শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ। শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাখার কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরা। 


এরআগে, শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস সদস্যদের উদ্দেশ্যে সাংগঠনিক বিভিন্ন আচরণ নিয়ে আলোচনা করেন। পরে অনুষ্ঠানের প্রশিক্ষক আখতার হোসেন আজাদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 


এসময় তিনি বলেন, ‘সংগঠনে কাম্য আচরণবিধি, সংগঠন নষ্টের কারণ। মতাদর্শের পার্থক্য থাকলেও একজন সংগঠক হিসেবে বিরোধ ও পদের প্রতি লোভ থাকা যাবেনা। পাশাপাশি স্বপ্নের ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় পড়াশোনা সহ আইটি সেক্টরের প্রতি দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭টি শাখার মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

Tag
আরও খবর