পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

হিমেল হাওয়ার পরশ ইবির ১৭৫ একরে

মুক্তোর দানার নুপুর পায়ে শীত নেমেছে বাংলায়। প্রান্তিক প্রকৃতিতে ভর করেছে অপরূপ সৌন্দর্যের ঢেউ।


ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এখানে ঋতুর বৈচিত্রের সাথে সাথে প্রকৃতি সাজে নবরূপে। সকালের হালকা কুয়াশা, শিশির সিক্ত ঘাস, একটু পরেই মিষ্টি রোদ, দুপুরে কড়া রোদ, শেষ বিকেলে আবারো হালকা ঠান্ডা হাওয়া জানান দেয় শীতের আগমনের।


শীতের আগমনে অপরূপ সাজে সজ্জিত হতে শুরু করেছে চিরসবুজে ঘেরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৭৫ একরের নয়ানাভিরাম সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস শীতের আগমনে নবরূপ ধারণ করেছে। সকালের ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সাথে বিভিন্ন জাতের পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে হলের আবাসিক শিক্ষার্থীদের। সন্ধ্যা নামার আগেও আবাসিক হলগুলোর প্রাঙ্গণে জড়ো হয় ঝাঁকে ঝাঁকে পাখি। পাখির কিচিরমিচির আওয়াজ সন্ধ্যার প্রকৃতিকে করে তোলে আরো উপভোগ্য। এমন চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করে হলের আবাসিক শিক্ষার্থীরা।


সকালের শিশির ঘাসের উপরে যেনো মুক্তোর দানার মতো চিকচিক করে ওঠে। প্রত্যেকটা ভোর হয়ে উঠেছে আলাদা মাত্রাই উপভোগ্য। অনন্দ্যি সুন্দর এই ভোরে আড়মোড়া ভেঙে হাঁটতে বের হয় অনেক শিক্ষার্থী। কেউবা গল্প করছে, কেউ আবার শরীর চর্চার মাধ্যমে নিজেকে একটু উষ্ণ করে নিচ্ছে। শীতের এই সকালে হালকা উষ্ণতার ছোঁয়া পেতে বন্ধুরা মিলে আড্ডা জমায় চায়ের দোকানে। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বন্ধুদের বাঁধভাঙা গল্প জন্ম দেয় ভিন্ন রকমের পরিবেশ।


বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে উঁকি দেয় সূর্য। সকলের প্রতিক্ষিত সোনা রোদ যেন প্রকৃতিতে নবপ্রাণের সঞ্চার ঘটায়। বাড়তে থাকে শিক্ষার্থীদের আনাগোনা। শীতের সকালের উষ্ণতা ভেঙে সবাই ছুটতে থাকে ক্লাস-পরীক্ষায়। ক্লাস শেষে দুপুরে আবারো দেখা কড়া রোদ। হালকা শীত ও গরমের এমন পরিবেশ একসাথে উপভোগ এই ‘রূপের রানী’র দেশেই সম্ভব।


আবাসিক হলগুলোর প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফুল ফোঁটা শুরু করেছে। প্রধান ফটকের সামনে, প্রশাসন ভবনের সামনে, স্মৃতিসৌধের সামনে, কেন্দ্রীয় মসজিদ এলাকায় ও পাখি চত্বরে দেখা মিলছে বিভিন্ন জাতের ফুল। এসব ফুলে যখন শীতের সকালের শিশির জমে তখন এগুলোর সৌন্দর্য পায় ভিন্ন মাত্রা। প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীদের দেখা মেলে পাখি চত্বরে। এখানে প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করা যায়।


শীতের বিকেল উপভোগ করতে সবাই ছোঁটে মফিজ লেকে। ইবির হাতিরঋিল খ্যাত এই লেকে শীতের বিকেলে দর্শনার্থীদের ভিড় জমে। বন্ধুরা মিলে আড্ডা জমায়, কেউবা অপলক দৃষ্টিতে অস্তমিত সূর্যের দিকে চেয়ে প্রাক্তনের কথা ভাবে। সূর্য ডুবে যায় পশ্চিম দিগন্তে, সেও ফিরে আসে বাস্তব প্রকৃতিতে। সন্ধ্যায় অনুভূত হয় হালকা শীত, রাত বাড়ার সাথে সাথে যার মাত্রা বাড়তে থাকে।

Tag
আরও খবর