নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ইবিতে আন্তঃহল ডিবেটে ফাইনালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল ডিবেট কম্পিটিশনের (ইংরেজি মাধ্যম) প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারী দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। সেরা বিতার্তিক নির্বাচিত হয়েছেন বিরোধী দলনেতা আরোশি আঁখি।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল রুমে ‘Replacing Manual lebor with robots is desirable’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রভোস্ট কাউন্সিল ও ইবি ডিবেটিং সোসাইটির আয়োজনে ১৩ নভেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়।

বিতর্কে বিচারক ছিলেন আইসিটি সেলের পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. সাদিকুল ইসলাম ও ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. ধনঞ্জয় কুমার। স্পিকার ছিলেন সিনিয়র বিতার্কিক আশিকুর রহমান। সময় নিয়ন্ত্রক ছিলেন বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সাইফুদ্দিন আলজুবায়ের।

পক্ষ দলের প্রধানমন্ত্রী ছিলেন আসলাম বিন আহমেদ মন্ত্রী ছিলেন মাসুদ রানা, মেম্বার অব ট্রেজারি বেঞ্চ ছিলেন নাহিদুর রহমান। এছাড়া সাইলেন্ট স্পিকার ছিলেন দিদারুল ইসলাম রাসেল ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে বিরোধী দলীয় নেত্রী ছিলেন আরোশি আঁখি, উপ-নেতা শাওয়ানা শামিম, বিরোধী দলীয় সদস্য সায়েদা মারজান। সাইলেন্ট স্পিকার ছিলেন হালিমা খাতুন মিম ও সুলতানা সম্পা।

এছাড়া অনুষ্ঠানে ইবি ডিবেটিং সোসাইটির মোডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান, হলের আবাসিক শিক্ষক ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক বিলাশী সাহা, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক রুমি নোমান, সদস্য তারিক সাইমুমসহ দুই দলের আবাসিক হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর