নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ইবি’র চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার ’বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যারা চারুকলা বিভাগে ভর্তির জন্য আবেদন করেছেন তাদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আগামি ১৪ নভেম্বর বেলা ১১:০০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেমিক ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীবৃন্দকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদনের স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া পরীক্ষাসংশ্লিষ্ট উপর্যুক্ত কাগজপত্র, ছবি আঁকার উপকরণ এবং সাধারণ হাতঘড়ি ব্যতিত অন্য কোন ধরণের কাগজপত্র অথবা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না রাখার জন্য পরামর্শ দেয়া হলো।

Tag
আরও খবর