বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মা দিবসে ইবি সিআরসির ব্যতিক্রমী আয়োজন

মা দিবসে ইবি সিআরসির ব্যতিক্রমী আয়োজন



মো:সাব্বির খান, ইবি।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাম ফর রোড চাইল্ড (সি আর সি) এর উদ্যোগে মা দিবস উপলক্ষ্যে ১০ জন হত দরিদ্র মাকে শাড়ি এবং সামান্য কিছু উপহার প্রদান করা হয়েছে। রবিবার (১২ মে) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর এলাকায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।



অনুষ্ঠানটি সংগঠনটির সভাপতি মোঃ শাহীদ কাওসারের সভাপতিত্বে এবং সাইফুন্নাহার প্রেমার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী। 



এছাড়া এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন এবং ঐক্যমঞ্চের সদস্য সচিব এস এইচ এ ওয়ালীউল্লাহ, তারুণ্যের সভাপতি মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। 



আরও উপস্থিত ছিল কাম ফর রোড চাইল্ড সংগঠনের সাবেক সভাপতি রনি শাহা, সহ সভাপতি এস এম সৌরভ, হাসিবুর রহমান, স্কুল পরিচালক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুল, জেরিন আক্তার উর্মি,  উপ তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেখা খাতুন, , দপ্তর সম্পাদক মুরছালিন, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিহা আখি, ক্রীড়া বিষয়ক সম্পাদক  মিতা খাতুন,আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমজান আলিসহ সি আর সি সংগঠনের অর্ধশত সদস্যবৃন্দ। 



জানা যায়, ক্যাস্পাসের আশেপাশে থাকা কিছু অতি দরিদ্র বৃদ্ধা মায়েদের নিয়ে মা দিবসে যেখানে  অনলাইনে পোস্টের ছড়াছড়ি সেই সময়ে মায়েদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উক্ত সংগঠনটি।



এ সময় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী বলেন, 'দিবসটিকে যখন গতানুগতিক ধারায় পালন করে  সবাই । সেখানে এমন ব্যতিক্রম আয়োজনে প্রশংসার দাবি রাখে।' 



ঐক্যমঞ্চের সদস্য সচিব এস এইচ এ ওয়ালীউল্লাহ বলেন, 'আমাদের  নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত। এর মাধ্যমে নিজদের নৈতিকতা জাগ্রত হলে কোনো একদিনকে  ঘিরে মায়েদের পাশে দাড়ানোর প্রয়োজন পরবে না। প্রতিদিন মায়েদের পাশে দাড়াতে পারবো।'



সার্বিক বিষয়ে সিআরসির সভাপতি মোঃ শাহীদ কাওসার বলেন, 'প্রতিবছর মা দিবসে সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করেন। তবে এসব হত দরিদ্র মায়েরা সেই মা দিবসের দিনেও বিভিন্ন বিষয়ে বঞ্চিত থাকেন। আমরা সেই মায়েদের মাঝে ভালোবাসা ভাগাভাগি করতে আজ খাবার, বস্ত্র, ঔষধ ও সময় দিয়ে  এই দিবসটি  উদযাপন করছি। আমরা এখানে যারা উপস্থিত আছি মা দিবসের প্রত্যাশা আমাদের এটাই হোক, অন্তত আমাদের আশপাশের কোন মা যেন অবহেলিত ভাবে দিন না কাটায়।'



প্রসঙ্গত, এসময় মায়েদের নিয়ে খাবার খাওয়া ও উক্ত মায়েদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।



উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

Tag
আরও খবর