নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ইবিতে ‘মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

‘মনের যত্ন করি, নিজের এবং সবার’ এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যলয় (ইবি) অর্থনীতি ক্লাবের আয়োজনে মনের স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়। 


অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। 


অর্থনীতি বিভাগের সভাপতি  অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, অধ্যাপক ড. নাসরীন আক্তার,  অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান ও ফারহা তানজীম তিতিল। এছাড়াও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। 


অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মিথিলা তানজীলের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মেডিটেশন প্রশিক্ষক ও ফাইন্ডার (প্রশান্তি) সায়মা সাফীজ সুমী, মনোবিজ্ঞানী ও মনোসামাজিক কাউন্সিলর রাজিয়া সুলতানা রীমা। এছাড়াও ছিলেন সাইকোথেরাপিস্ট শরিফুল ইসলাম ও আইটি সাপোর্ট কণক কান্তি বর্মণ জয়। 

Tag
আরও খবর