বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইবি সিআরসির শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইবি সিআরসির শীতবস্ত্র বিতরণ 



মো:সাব্বির খান, ইবি।


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাম ফর রোড চাইল্ড (সি আর সি)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে 'ভালোবাসার উঞ্চতায় ঢেকে যাক  শীতার্তদের আর্তনাদ' স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। 



সংগঠনটির সভাপতি মো: শাহীদ কাওসারের সভাপতিত্বে সি আর সির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও মমিনুল ইসলামের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি আর সির সাবেক সভাপতি রনি সাহা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উম্মে হাবিবা হ্যাপি। এছাড়া উপস্থিত ছিলেন তারুণ্যের সভাপতি রিফাত মাশরাফি প্রত্যয়, সাইন্স ক্লাবের সহ-সভাপতি শাহ নাঈম প্রমুখ। 




এ সময় সি আর সি ইবি শাখার স্কুলের ৪০ এর অধিক জন ছাত্র ছাত্রীদের এবং ইবি হল সমূহের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক হুডি উপহার দেওয়া হয় এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়।  



এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে ঝিনাইদহ জেলার মারকাজ মসজিদ সংলগ্ন বেদে পল্লীতে ২২টি পরিবার ও এর আগে প্রথম পর্বে ক্যাম্পাস সংলগ্ন ত্রিবেণী এলাকায় ১১টি  পরিবারের মাঝে এই শীতবস্ত্র উপহার বিতরণ করেছে সংগঠনটি। 


প্রায় এক মাস যাবৎ কুষ্টিয়া, ঝিনাইদহ, শেখপাড়া, হরিনারায়ণপূর এবং পোড়াদহের বিভিন্ন দোকান, সাধারণ জনগণের মধ্যে ফান্ড কালেকশন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলসমূহ, শিক্ষকমণ্ডলীর থেকে অর্থ সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত অর্থ থেকে মোট ১৩০ টি পরিবারের মধ্যে ভালোবাসার উষ্ণতা ছড়ানো হবে।



অতিথির বক্তব্যে সাবেক সভাপতি রনি সাহা বলেন, সি আর সির বিভিন্ন কার্যক্রমগুলোর প্রশংসা করেন এবং ভালো কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে আহবান জানান। 



সিআরসির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, প্রচণ্ড শীতের মধ্যেও গত প্রায় ১ মাস ধরে সি আর সির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই শীতবস্ত্র উপহার কর্মসূচী বাস্তবায়ন করেছেন। তাদের মত আমাদের প্রত্যেকের উচিত এসব মানুষদের পাশে দাড়ানো।  



সংগঠনটির সহ সভাপতি হাসিবুর রহমান বলেন, সি আর সির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা আজ এতগুলো মানুষের মাঝে ভালবাসার উষ্ণতা ছড়িয়ে  দিতে পেরেছি। তাদের মতো মানবিক, সৎ মানুষ আমাদের দেশের প্রতিটি ঘরে তৈরি হোক।  তারুণ্যের সাধারণ সম্পাদক  রিফাত মাশরাফি প্রত্যয় এবং সাইন্স ক্লাবের সহ-সভাপতি শাহ নাঈম তাদের বক্তব্যে এই মহতি কাজের প্রশংসা করেন ও সি আর সি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং সি আর সির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মো: শাহীদ কাওসার বলেন, 'সি আর সির যে লক্ষ্য উদ্দেশ্য আছে তার মধ্যে অন্যতম একটি লক্ষ্য-উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া। সেই সামাজিক দায়বদ্ধতা থেকে সি আর সি প্রতি বছরের ন্যায় এবছরেও প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত  শিশু এবং ৬০ টি শীতার্ত পরিবারের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে।'



তিনি বলেন, "থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত" এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সি আর সির সদস্যরা আরও অগ্রণী ভূমিকা পালন করবে।



Tag
আরও খবর