বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবি শিক্ষক সমিতির নেতৃত্বে ড. আনোয়ার-ড. মামুন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি-২০২৩ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪০৮ টি ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২ জন শিক্ষক। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. মামুনুর রহমান নির্বাচিত হয়েছে। 

বুধবার (১৯ ডিসেম্বর) রাত ১০ টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান। সমিতির ১৫টি পদের ৮টিতে জয় পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবর রহমান ও অধ্যাপক ড. মো. মামুনুর রহমান প্যানেলের শিক্ষকরা। অন্যদিকে ৭টি পদে জয় পেয়েছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ড. মোহা. আনোয়ারুল হক প্যানেলের শিক্ষকরা। বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার ও কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আব্দুল্লাহ। 



এছাড়াও নবনির্বাচিত সদস্যরা হলেন- অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা,অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, ড. আমজাদ হোসেন, মো. মাজেদুল হক, কে এম. শরফুদ্দিন ও সাহিদা আক্তার। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমন্বিত রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যাবো। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, 'আমি বিশ্বাস করি এই জয় শাপলা ফোরামের জয়, প্রগতিশীল শিক্ষকদের জয়। সকল শিক্ষকদের পরামর্শ নিয়ে কাজ করবো।'

Tag
আরও খবর