বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবির জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত


 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে গত বুধবার রাতে হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 


শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও প্রধান বক্তা হিসেবে ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। 


শাখা ছাত্রলীগ কর্মী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগ কর্মী মেহেদি হাসান হাফিজ। পরে একে একে আলআমিন সুইট, নাবিল, শরীফ, উবায়দুল্লাহ, নিশান, আদনান রাব্বি, সৌরভ, সোহান, শুভসহ হলের অন্যান্য কর্মীরা বক্তব্য দেন। কর্মীরা তাদের বক্তব্যে শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। 


প্রধান বক্তার বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজ থেকে আড়াইমাস আগে আমরা কর্মীদের সিভি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দিয়েছি। আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। আমরা আবারও কেন্দ্রকে বলবো।


এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা একজন সচেতন নাগরিক হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ জননেত্রীর কারণে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ পেয়েছি। আমরা দেশের সকল জেলায় ছড়িয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো। 


এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা শান্তি, সমৃদ্ধি ডিজিটাল অগ্রযাত্রার বাংলাদেশ দেখতে চাই নাকি জঙ্গিবাদ, মৌলবাদী দেশ হিসেবে দেখতে চাই। নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

Tag
আরও খবর