বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইবি শাপলা ফোরাম নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ড. জাহাঙ্গীর, দ্বিতীয় ড. আনোয়ার


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় কার্যনির্বাহী পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। 


এতে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করা হয়েছে ১৫ জনকে। বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন (১২৩) ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন (১২২) । নির্বাচন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান ভোটগণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২৪ জন। তবে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।


নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান, কম্পিউটার সাইন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার , একই বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ , বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং সর্বশেষ পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো সাজ্জাদ হোসেন বিজয়ী হয়েছেন।


আরও খবর