বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 


মো:সাব্বির খান, ইবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৫তম  বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল ১০ টায় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। একই সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পরে আনন্দ র‍্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা, ই-পেমেন্ট সেবা চালু  এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। 


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম,  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। ৪৫তম  ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।


আলোচনা সভা শুরুর আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের গেটের সামনে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহযোগিতায় বুননের আয়োজনে ‘৪৫’র পরিবর্তনের ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয়’ শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আরেকটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি।


ইবিতে স্টুডেন্টস্ ই-পেমেন্ট কার্যক্রম উদ্বোধন

৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে টিএসসিসিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার পর অগ্রণী ব্যাংক স্মার্ট অ্যাপ-এর এর মাধ্যমে স্টুডেন্টস্ ই-পেমেন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।


পরে বাদ যোহর  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ২১, ২২ ও  ২৩ নভেম্বর (৩ দিন) প্রধান গেট, বিভিন্ন ভবন, স্থাপনা ও চত্বর আলোকসজ্জিত থাকবে। এছাড়াও আলপনা অঙ্কন ও সড়ক রঙিন পতাকাসজ্জিত করা হয়।


টিএসসিসিতে আলোচনা সভায় উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেছেন, 'যখন আমি ক্লাসে যাই তখন আমার প্রথম কর্তব্য হওয়া উচিত লেকচার দেয়া না। আমার প্রথম কাজ হওয়া উচিত আমার শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখানো। তাদেরকে উসকে দেওয়া। যতই আমরা তাদেরকে প্রশ্ন করতে শেখাতে পারবো ততই আমরা সমৃদ্ধ হবো এবং ভালো শিক্ষক হিসেবে আমাদের মর্যাদাকে আমরা উপরে তুলে ধরতে পারবো। আমরা তাদের ফিলোসফার। আমরা তাদের গাইড।'

Tag
আরও খবর