বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে


অনিবার্য কারণে দুইদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর ও ১লা নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা সমূহ অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস যথারীতি চালু থাকবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, 'আমাকে আদেশ করা হলে আদিষ্ট হয়ে এই বিজ্ঞপ্তি দিয়েছি। আমি দায়িত্বটুকু পালন করেছি। অনিবার্য কারণে পরীক্ষাগুলো বন্ধ হয়েছে। বিভাগ চাইলে যথারীতি ক্লাস নিতে পারে। সকল দপ্তর চালু থাকবে।'


এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ' যেহেতু ক্লাস ও অফিস চলবে সেহেতু পুলিশি প্রোটোকল নিয়ে সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়ার কাস্টমমোড় ও ঝিনাইদহ আরাপপুর এবং শৈলকুপার উপজেলা মোড় হতে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা/কর্মচারীদের জন্য শুধু মাত্র ক্যাম্পাসের নিজস্ব বাস গুলো চলবে। সকল বাস আবার পুলিশ প্রোটোকল নিয়ে বিকাল ৪টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা চলে যাবে। এই দুইদিন রাতে কোনো বাস আসবে না।'

আরও খবর