বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পুলিশি নিরাপত্তায় ইবিতে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে

পুলিশি নিরাপত্তায় ইবিতে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে 


মো:সাব্বির খান, ইবি।

বিএনপি-জামায়েতর ডাকা হরতালে পুলিশি নিরাপত্তায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিভিন্ন বিভাগে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়।


পুলিশি নিরাপত্তা বলয়ের মাধ্যমে সকাল সোয়া আটটায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছাড়ে। আবার বিকেল চারটায় একই কায়দায় ক্লাস-পরিক্ষা শেষে ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যায়। এসময় পুলিশের পাশাপাশি ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি দেখা যায়।


এছাড়াও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। 


গতকাল সরকার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গ্রহন করা হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের যথারীতি পরিক্ষা চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।


এদিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাশ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বক্তব্য রাখেন।


সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কা করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহয়তা করবে।

Tag
আরও খবর