নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ইবিতে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে রজতজয়ন্তী ও প্রথম অ্যালামনাই পুনর্মিলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। 


রজতজয়ন্তী ও প্রথম অ্যালামনাই পূণর্মিলন-২০২৩ এর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম ও  ড. শাম্মী আক্তার। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, আল হাদিস এন্ড ইসলামীক স্টাাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন, প্রফেসর ড. শেখ এবিএম জাকির হোসেন, রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসানসহ বিভাগের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর