বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়েছে


ইসলামী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২২ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া। 


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক  ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসান, হিসাব পরিচালক(ভারঃ) শেখ মোঃ জাকির হোসেন ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক(ভারঃ) ড. আমানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ। 


এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রৈমাসিক বার্তা “ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা”(জুলাই টু সেপ্টেম্বর”২৩), সংখ্যা-৫ এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার(প্রশাসন) চন্দন কুমার দাস।

আরও খবর