পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ভর্তি পরিক্ষার্থীদের পাশে চবির এসপ

◾ শিক্ষা ডেস্ক


গত ১৬ আগষ্ট হতে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের পাশে ছিলো স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন All students in One Platform-ASOP. চবির ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সংগঠনটির সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ও বিভিন্ন ফ্যাকাল্টিতে অবস্থান করেন এবং নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন ফ্যাকাল্টি ও পরীক্ষা রুম নম্বার, সীট নম্বার খুঁজে পেতে সহযোগিতা করেন। 


একজন ভর্তি পরীক্ষার্থী বলেন "আমি শেষ মুহুর্তে পরীক্ষার হলে প্রবেশ করতে গিয়ে যে আমি ছবি আনতে ভুলে গেছি, এমতাবস্থায় আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, ঠিক তখনি এসপ এর একজন ভাইয়া জানতে চাইলো মোবাইলে ছবি আছে কিনা! আমি দ্রুত মোবাইল থেকে ছবি ভাইয়াটির মোবাইলে সেন্ড করি, পরীক্ষা চলাকালীন সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় ওনি দৌড়ে গিয়ে কোন এক স্টেডিও থেকে ছবি প্রিন্ট করে এনে দেন, এজন্য আমি এসপ এর কাছে কৃতজ্ঞ।" 




ASOP এর প্রেসিডেন্ট মমিন সরকার জয় বলেন "এভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও উৎফুল্ল,আমাদের এই কাজের ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।" তিনি আরও বলেন যে, "শীগ্রই আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একঝাঁক মেধাবী,পরিশ্রমী ও স্বেচ্ছাসেবী নিয়ে ASOP এর উইং ক্রিয়েট করার পরিকল্পনা করছি যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য নির্দিষ্ট ইনস্ট্রাক্টর পাবে যা তাদের প্রস্তুটিকে সহজতর করবে।" 


সংগঠনটির ইভেন্ট টিমের এসিস্ট্যান্ট ম্যানেজার আইন বিভাগে শিক্ষার্থী সাহিদ উদ্দিন বলেন, "সকলের সহযোগীতায় শিক্ষার্থীবান্ধব ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই খুশি, ভবিষ্যতে এমন আরো ইভেন্ট লঞ্চ করে শিক্ষার্থীদের সাফল্যের অংশীদার হতে চাই।" সংগঠনটির সেক্রেটারি রাব্বি দিপ্ত বলেন, "এই সংগঠনের সেক্রেটারির দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারছি এটা অনেক বড় প্রাপ্তি।"


যেখানে বিভিন্ন ফেসবুক গ্রুপের কর্তারা বই বিক্রির হাতিয়ার ও কোচিং সেন্টারের বিজ্ঞাপন হিসেবে স্টুডেন্টদের সহযোগিতার নামে বই বিক্রি ও কোচিং সেবার মাধ্যমে নিজের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করছে, সেখানে All students in one platform-ASOP নামক এই সংগঠনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কোন ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছে।


এই সংঠনটিতে ৩ সদস্যের বোর্ড অব ডিরেক্টরস,৮ সদস্যের এডমিনিস্ট্রেটিভ বডি এবং ৭ টি টিমের বিভিন্ন উইংয়ে Team manager, Deputy Manager, Assistant Manager and Associate Manager পদে ৫৫ জন সদস্য রয়েছেন। 

ফেসবুকে All students in one platform নামক পেইজে এবং Road to Chittagong university নামক ফেসবুক গ্রুপে সংগঠনটি তাদের কর্মকান্ড পরিচালনা করেন। 


উক্ত সংগঠনটিতে নতুন কেউ যুক্ত হলে চাইলে করণীয় কি জানতে চাইলে HRM টিমের ম্যানেজার মারিয়া সুলতানা বলেন " আমরা আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে নতুন করে এক্সিকিউটিভ রিক্রুট করব, তখন যে কেউ এপ্লাই করতে পারবে, প্রাথমিক যাছাই বাছাই, ভাইবা ও প্রবেশনারী পর্যবেক্ষন শেষে স্থায়ীভাবে এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।"


উল্লেখ্য যে, ২০২০ সালের নভেম্বরের দিকে যাত্রা শুরু করা ASOP নামক এই এই সংগঠনটি মূলত এইচ এস সি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের ফেসবুকের মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন তথ্যমূলক পোস্ট, ফ্রি অনলাইন ক্লাস, সাবজেক্ট রিভিউ, মোটিভেশনাল ভিডিও ও স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত তথ্য ও ভিডিও দিয়ে শিক্ষার্থীদের সফলতায় সঠিক পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও খবর