পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

চবিতে সাংবাদিক হেনস্তার বিচারের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী দিয়েছে চবিসাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হাতে সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে রোববার(২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে (চবিসাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। 


গত ৯ ফেব্রুয়ারী পেশাগত দায়িত্ব পালনের সময় চবি ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স ও বাংলার মুখের প্রায় ১৫ নেতাকর্মীর হেনস্তার শিকার হন চবিসাস সদস্য(সাংবাদিক) ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।তাই ঘটনার বিচারের দাবিতে আলটিমেটাম দিয়েছিল চবি সাংবাদিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য নয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি পূর্ববর্তী সাংবাদিক হেনস্তার তদন্তাধীন ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে হবে।


কিন্তু চবি প্রসাশন এখনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে কলম বিরতি ও অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছে (চবিসাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। 

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মারজান আক্তার, চবিসাস সভাপতি মাহবুব এ রহমান,সাধারণ সম্পাদক ইমাম ইমু ও অন্যান্য সদস্যরা।সভাপতি মাহবুব এ রহমান তার বক্তব্যে বলেন একজন সাংবাদিক যদি এই ক্যাম্পাসে নিরাপদ না,তাহলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা কেউই নিরাপদ না।কেন্দ্রীয় ছাত্রলীগ যদি দুই দিনের মধ্যে ব্যবস্থা নিতে পারে, বিশ্ববিদ্যালয় প্রসাশন কেন নিতে পারে না? বিশ্ববিদ্যালয় ত' অনেক কাছের। ঘটনার ভিডিও ফুর্টেজ আছে,প্রশাসনকে সর্বাত্তক সহযোগিতা করার পরও ব্যবস্থা নিতে ব্যর্থ।সভাপতি আরো বলেন দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবো।চবিসাস সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন ক্যাম্পাসে সাংবাদিক নিরাপদ না থাকলে সাধারণ শিক্ষার্থীরাও নিরাপদ না। 

অবস্থান কর্মসূচীর পর স্মারক দেয় চবি প্রসাশন বরাবর।

আরও খবর