‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

চবি লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2025 04:04:26 pm


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ অডিটোরিয়ামে এসোসিয়েশনের বর্তমান সভাপতি এস.এ.রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেনের সঞ্চালনায় ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ড. মনির উদ্দিন, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, অধ্যাপক সালমা বিনতে শফিক, সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, লাইলুন নাহার ইরানী (সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চবি), নাসরিন আক্তার (সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, চবি), নওরীন মনির প্রমা (সহকারী অধ্যাপক, ফার্মেসী বিভাগ, চবি), জনাব নজরুল ইসলাম চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি, লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রাম), জনাব ফরিদ উদ্দিন বাহাদুর (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রাম), মো. শাহাদাত হোসেন (সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলা সমিতি), একরামুল হক মামুন (প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর, এ. জে কর্পোরেশন), ইফতেখার হাসান তমাল (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)


অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া লক্ষ্মীপুরের চবিয়ান শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, পিঠা উৎসব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া সদস্যদের চিত্র প্রদর্শনী।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন হতে হবে। এ ধরনের আয়োজনে নবীনরা অনুপ্রাণিত হবে এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যৎ অর্জনে অনুপ্রেরণা জোগাবে।"


বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সফল একাডেমিক ও সামাজিক পথচলার জন্য উৎসাহ প্রদান করেন এবং লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন।


অনুষ্ঠানটি বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর