পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

চবিতে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের বার্ষিক বনভোজন - ২০২৩ অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2023 06:16:28 am

ফাইল ছবি


◾ দেওয়ান রহমান


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন ( এলজেএসএ) এর বার্ষিক বনভোজন - ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ( ৪ ফেব্রুয়ারী ) খাগড়াছড়ির তিনটি পিকনিক স্পটে এই বনভোজন অনুষ্ঠিত হয়। 


দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুরাঘুরি, র‍্যাফল ড্র-সহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এসোসিয়েশনের সদস্যরা। এদিন সকাল ৭ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বনভোজনের উদ্দেশ্যে বাসযাত্রা শুরু হয়। এই বনভোজনে অংশ নেয় এসোসিয়েশনের ১১০ জন সদস্য, যা এসোসিয়েশনের অতীত বনভোজন সমূহের তুলনায় সর্বোচ্চ ছিলো। 


বর্ণিল এই ভ্রমণযাত্রার প্রথম স্পট ছিল মানিকছড়ি রাবার বাগান,সেখানে সকালের নাস্তা শেষে যাত্রা শুরু হয় আলুটিলা পিকনিক স্পটে । সেখান থেকে যাওয়া হয় তারেং। এরপর অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ। 


মধ্যাহ্নভোজের পর যাত্রা শুরু হয় খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের উদ্দেশ্যে। সেখানে ঘুরাঘুরি শেষে শুরু হয় বিভিন্ন আয়োজন। নিজ জেলা, নিজ বিশ্ববিদ্যালয় এবং পিকনিক স্পট নিয়ে হয় কুইজ প্রতিযোগিতা। সেখানে তিনজনকে পুরস্কৃত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। সেখানে মোট ১০ জনকে পুরষ্কৃত করা হয়।বনভোজনের সুন্দর সময় কাটিয়ে এরপর সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে বাস ছেড়ে দেওয়া হয়। 


বনভোজন সম্পর্কে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন,চবির সভাপতি মোঃ জাহিদ হোসাইন বলেন,  আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমরা ১১০ জন লক্ষ্মীপুরীয়ানকে নিয়ে এসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় বার্ষিক বনভোজন অত্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছি!এই জন্য আমাদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে ট্যুরটি সফল হয়েছে। আমাদের শিক্ষক উপদেষ্টা,ছাত্রউপদেষ্টা ও সাবেক সদস্যদের প্রতি ও কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি এসোসিয়েশনের সদস্যরা এ ধরনের ট্যুরের মাধ্যমে উজ্জীবিত হয়ে ,সতেজ মনে শিক্ষার্থীদের উপকারে,দেশ ও জাতির উন্নয়নে কাজ করে এসোসিয়েশনকে গৌরবান্বিত করবে।


সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম নাঈম বলেন, ‘ লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজনে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের আবারও নতুনভাবে অনুপ্রাণিত করেছে।আমরা আশা করি ভবিষ্যতে সকল ধরনের সামাজিক কর্মকান্ডে আমাদের এসোসিয়েশন সকল সদস্য নিঃস্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করবে। 


আরও খবর