খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশনের দায়িত্বে খোরশেদ-রায়হান

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-11-2024 10:32:01 pm

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন (চবি) প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় আনুষ্ঠানিকভাবে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করে।


এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের খোরশেদ আলী, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের একই সেশনের রায়হান সরকার।


নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬২। সভাপতি পদে খোরশেদ আলী ৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রায়হান সরকার ৭১ ভোট পেয়ে জয়ী হন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সম্মানিত শিক্ষক ফণী ভূষণ বিশ্বাস এবং একাউন্টিং বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম মায়সান।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান সরকার বলেন, "ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি গৌরবময় ইতিহাসের ধারক। আমার প্রত্যাশা, সংগঠনের প্রতিটি সদস্যের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সংগঠনকে এমন এক উচ্চতায় নিয়ে যাব, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।"


নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলী বলেন, "শিক্ষার্থীদের সেবায় নিবেদিত এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আমরা একসঙ্গে কাজ করব। এটি শুধু একটি সংগঠন নয়, বরং শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণে সংগঠনের প্রতি সদস্যদের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি এই কমিটি এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।"


উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন (চবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাসস্থান প্রদান, কাউন্সিলিং, শিক্ষা, সংস্কৃতি, ট্যুর, চড়ুইভাতি, সংবর্ধনা ও সার্বিক সহযোগিতা দিয়ে থাকে।

আরও খবর