ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

এনাম-মরওয়ানের নেতৃত্ব বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশন

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ছবি : দৈনিক দেশচিত্র


◾ মারুফ মজুমদার || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক কে সভাপতি, সাঈদ নাঈম আসিফ সিনিয়র সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মরওয়ানুল ইসলাম মনোনীত হয়েছেন।


গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ২৪) সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও অন্যান্য উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেন সাবেক সভাপতি সুজায়েনা বিনতে ওমর ঐশী ও সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন। 


সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম উভয় উপদেষ্টামন্ডলী ও সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


সভাপতি মোহাম্মদ এনামুল হক , বাঁশখালীর সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক, বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে সেমিনার, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কার্যক্রম হাতে নেওয়ার কথা ব্যক্ত করেন।


সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম বলেন, আমাদের সংগঠন বাঁশখালী শিক্ষার্থীদের পাশে ছিল সবসময়, তাদের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বছরব্যাপী নানা আয়োজনে আগামী দিনেও এসোসিয়েশন সেই ধারা অব্যাহত রাখবে সে আশা করছি। নতুন কমিটির দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।


উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন বাঁশখালী উপজেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস প্রদান, কাউন্সিলিং ও সার্বিক সহযোগিতা করে থাকে।

আরও খবর