শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

চবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যাপক চাকুরীচ্যুত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)নিজ বিভাগের(রসায়ন  বিভাগ) ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (১৬ ই ফেব্রুয়ারী) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে- ৫৪৮ তম জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।

অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সুপারিশের মাধ্যমে ওই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

ইতোপূর্বে নিজ বিভাগের অধ্যাপক ড.মাহবুবুল মতিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন।  ঐ অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে ভুক্তভোগী শিক্ষার্থী স্নাতকোত্তরের থিসিস করছেন বলে জানিয়েছিলেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। ১৩ জানুয়ারী নিজ কক্ষে ডেকে ধর্ষণচেষ্টা করা হয়। এভাবে একের পর এক হয়রানির স্বীকার হয় ভুক্তভোগী। ভুক্তভোগীর সহপাঠীরা একাধিকবার আন্দোলন করে বিষয়টির সঠিক তদন্ত ও বিচারের। 


Tag
আরও খবর