পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সুন্দর পরিবেশে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের খেলার মধ্যে দিয়ে শেষ হলো এককভাবে হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।

হলে ছাত্রদের আনুষ্ঠানিকভাবে আসন বরাদ্দ না দিলেও, হলে অ্যাটাস্টম্যান্ট আছে এমন সকল বিভাগ ও সকল বর্ষের ছাত্রদের নিয়ে অন্যান্য হলের ন্যায় 'বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪' এর  আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। খেলায় সভাপতিত্ব করেন হল প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট প্রফেসর ড. সজীব কুমার ঘোষ (মার্কেটিং বিভাগ)।উদ্ভোদক ও প্রধান অথিতির দায়িত্ব পালন করেন প্রফেসর ড. শিরিন আখতার,মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর বেনু কুমার দে, মাননীয় উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠায় প্রায় ৪৯ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট। সভায় (২৮ জুন ২০০৯) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছাত্রদের জন্য একটি আবাসিক হল প্রতিষ্ঠার প্রস্তাব করেন। উক্ত প্রস্তাব একাউন্টিং বিভাগের প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দীন নিজামী সমর্থন করেন। এরই ফলশ্রতিতে ছাত্রদের জন্য 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৫ সালের ৮ অক্টোবর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা হলটির প্রথম ধাপের কাজ ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন। প্রথম ধাপে নির্মাণ কাজ শুরু হলেও হলের কাজ পুরোপুরি সমাপ্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রফেসর ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তীব্র আবাসন সংকটের কথা বিবেচনায় নিয়ে হলের বাকি নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্দেশ্যে মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির পরামর্শক্রমে মাননীয় উপাচার্য মহোদয় হলের কাজ দ্রুত সমাপ্ত করার উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে হলের কাজ সমাপ্ত হলে গত ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকে.ম মোজাম্মেল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ উক্ত হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


৬তলা বিশিষ্ট হলটি ৩টি ব্লকে বিভক্ত। ৭৩০ আসন বিশিষ্ট হলটিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা হবে। ইতিহাস বিভাগের প্রভাষক মো: নুরুল হামিদ (কামন) এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান সাঈদী হলটির প্রতিষ্ঠাকালীন আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাহাড় ঘেরা অনিন্দ্য সুন্দর এই হাল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের আবাসন নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে একটি চমৎকার আবাসিক ভবন। হলটিতে বর্তমানে একজন প্রভোস্ট, দু'জন আবাসিক শিক্ষক, ৬ জন কর্মচারী ও ৯জন নিরাপত্তা প্রহরী কর্মরত রয়েছেন।

Tag
আরও খবর