পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

চবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ লঙ্ঘন করে এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও বাংলা ও আইন বিভাগসহ অন্যান্য বিভাগে শিক্ষক নিয়োগ এবং দীর্ঘদিন অব্যাহতভাবে চলমান ব্যাপক  অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সম্মানিত শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালিত ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক সমিতি লিখিত ও মৌখিকভাবে ভিসি ও প্রো-ভিসি মহোদয়কে বিভিন্ন দাবি জানিয়ে আসছিলো। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর পর্যন্ত আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠেয় নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে ভিসির সাথে সাক্ষাৎ ও উদ্ভূত চরম অনাকাঙ্থিত পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্যোগে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছিলো। 


এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি এবং ০৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে উক্ত আন্দোলন কর্মসূচি বিগত ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল। এমতাবস্থায়, ০৯ জানুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর জরুরি সভায় ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে নিম্নোক্ত আন্দোলন। কর্মসূচি ঘোষণা করার এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলন কর্মসুচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।

আজ ১৪ জানুয়ারি (রোববার) প্রশাসনিক ভবনের সামনে বক্তারা (শিক্ষক সমিতি) ভিসি ও প্র-ভিসির পদত্যাগ চান।


Tag
আরও খবর