শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

চবিতে পার্বত্য শান্তিচুক্তি ২৬ বছর পূর্তি ও দ্বাদশ জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ২৬ বছর পূর্তি:শান্তি সম্প্রীতি,উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের নিরিখে আসন্ন দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনের গুরুত্ব নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড.শিরীন আখতার মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 
সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনসুর, সিনেট ও সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 
আলোচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক ডিন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন  অনুষদ,প্রফেসর ড.মোহাম্মদ বশির আহাম্মদ পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদুঘর, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ পরিচালক, নজরুল গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই অংশগ্রহণের মাধ্যমে দেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। সবাই তাদের প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে। আমরা মনে করি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধির জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসা দরকার।

উপাচার্য আরও বলেন, পৃথিবীর অনেক জায়গায় বিভিন্ন শান্তিচুক্তি হয়েছিলো। কিন্তু আমাদের শান্তিচুক্তি অনন্য। একটা সময় আমরা শুধু পার্বত্য চট্টগ্রামে মৃত্যুর খবর শুনতাম। আমরা খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা সময় পার হয়েছি। একটা সময় সেনাবাহিনী বাড়ি থেকে পার্বত্য অঞ্চলের উদ্দেশ্য বের হতো বিদায় নিয়ে। তারা জানতো না আবার বাড়িতে ফিরতে পারবে কি-না। আমার নিজের স্বামীও ছিলেন সেনাবাহিনীর মেজর তাই আমাকেও সেখানে যেতে হয়েছে। কিন্তু আজকে আমরা এ অঞ্চলগুলোতে নির্বিঘ্নে ঘুরতে যাই।

Tag
আরও খবর