শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

এনএসএসিইউর নতুন নেতৃত্বে রায়হান-সাদিয়া

ছবি: সভাপতি রায়হান - সাধারণ সম্পাদক সাদিয়া


◾ মারুফ মজুমদার 


নাঙ্গলকোট স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(এনএসএসিইউ) আগামী এক বর্ষের নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল রায়হান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাদিয়া ফারজানা।


শনিবার (১অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সংগঠনটির রাবিপ্রবির মাননীয় উপাচার্য ড.সেলিনা আক্তারের সংবর্ধনা অনুষ্ঠান, নবীনবরণও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 


গণতান্ত্রিক ধারায় নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ফলে নাঙ্গলকোট স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী এক কার্যবর্ষের জন্য চবি, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট(১৬-১৭)-র আব্দুল্লাহ আল রায়হানকে সভাপতি ও একাউন্টিং ডিপার্টমেন্ট (১৬-১৭)-র সাদিয়া ফারজানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ০১(এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।


নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আব্দুল্লাহ আল রায়হান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই সংগঠন সবার, এক্ষেত্রে সবার একাগ্রতাপূর্ণ উৎসাহের দরুন নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।"


সাধারণ সম্পাদক সাদিয়া ফারজানা তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বলেন, "এনএসএসিইউ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে তথা আমাদেরকে একসাথে চলা এবং সংগঠনের সার্বিক উন্নয়নের গুরু দায়িত্ব দিয়েছেন। আশা করি নিজের সর্বোচ্চ চেষ্টা করবো এক্ষেত্রে সংগঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।"


উল্লেখ্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাঙ্গলকোট উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ২০০৫ সালে নাঙ্গলকোট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এনএসএসিইউ) প্রতিষ্ঠিত হয়।


আরও খবর