শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

পাঁচ বছর পর চবির হল গুলোতে আসন বরাদ্দের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে আসন বরাদ্দের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিট বরাদ্দ কমিটির সদস্য সচিব ড. রবিউল হাসান ভুঁইয়ার স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আগ্রহী শিক্ষার্থীরা সংযুক্ত হল অফিস থেকে আসন বরাদ্দের আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে। যেখানে আবেদন ফরমের মূল্য ১০০ টাকা ধরা হয়েছে। ২০১৯ সালের ২১ মার্চ ৯ এপ্রিল ও ১৭ জুন তারিখে প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তি এর আলোকে আবেদনকারী শিক্ষার্থীদের পুনরায় আবেদন করার দরকার নেই।

এই বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট আসন বরাদ্দের পর পূর্বে অনুমতি প্রাপ্ত সাময়িক, বিশেষ ও দ্বৈতাবাসিক বরাদ্দ বাতিল হয়ে যাবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম উল্লেখিত সময়সীমার মধ্যে জমা। দিতে ব্যর্থ হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন বরাদ্দ কার্যক্রম শুরু হওয়ার পর আবাসিক হলগুলোতে বিশেষ পরিদর্শন ব্যবস্থা চালু থাকবে। এ ব্যবস্থার আওতায় বিশেষ পরিদর্শক টিম এবং আইন শৃংখলা বাহিনী যে-কোন সময় হলে তল্লাশি চালাবে এবং বরাদ্দ ছাড়া অবৈধভাবে হলে অবস্থানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Tag
আরও খবর