পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

চবি একুশ ব্যাচের উদ্যোগে চবি তথ্য কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

#চবি তথ্য কেন্দ্রর শুভ উদ্ভোদন। 

উদ্ভোদন করেনঃপ্রফেসর ড.শিরীণ আখতার,উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাস্তবায়ন ও অর্থায়নে আমরা ২১ ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৭ সেপ্টেম্বর ২০২২ দুপুর ১২:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ ‘আমরা একুশ’ এর উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদক্রমে চবি প্রধান ফটক সংলগ্ন (স্মরণ চত্বর সন্নিহিত) স্থানে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথ্য কেন্দ্র’ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘আমরা একুশ’ চবি’র আহবায়ক অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম, সদস্য-সচিব জনাব মোহাম্মদ মহিউদ্দিন বাদল, নওগাঁ জেলার জেলা দায়রা জজ জনাব এ.কে.এম. মোজাম্মেল হক চৌধুরী লেনিন এবং কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।


মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চবিতে তথ্য কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় একুশ ব্যাচের শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, একুশ ব্যাচের শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাজীবন শেষ করে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উঁচু পদে কর্মরত আছেন। এটি চবি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। একুশ ব্যাচের মতো অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি  একুশ ব্যাচের এ ধরণের জনহিতকর কর্মতৎপরতা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত নির্মিতব্য এ তথ্য কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবেন। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিতব্য বহুতল বিশিষ্ট এ তথ্য কেন্দ্রে চবি’র সকল বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলসমূহ সহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য একই ছাদের নীচে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি’র বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, একুশ ব্যাচের সদস্যবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ ছিলেন।

Tag
আরও খবর