পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

হোপসের ডিবেট টুর্নামেন্ট সম্পন্ন

◾ মারুফ মজুমদার : গতকাল ১৯ জুন (সোমবার) বিকাল চারটায় হাউজ অফ পলিটিক্যাল সায়েন্স, চিটাগং ইউনিভার্সিটি (হোপস) কর্তৃক আয়োজিত ডিবেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। যেখানে অংশগ্রহণ করে দৃঢ়,প্রতিদ্বন্দ্বী দুটি দল।১).টিম ট্রিনারি(Trinary), ২) টিম দ্য ওয়েলি কলেজিয়ান ( The weily Collegian)। চ্যাম্পিয়ন টিম ট্রিনারি, যা তাঁদের যুক্তিতর্কের এই সুস্থধারায় নিজেকে বিকশিত করার এবং নিজের ব্যাচকে প্রতিনিধিত্ব করার জন্য।রানারআপ টিম ওয়েলি কলেজিয়ান, যাঁরা যুক্তিতর্কের মারপ্যাচে নিজেদের সুদক্ষতার সাথে মুন্সিয়ানাপূর্ণ পারফরম্যান্স দেখানোর জন্য অভিনন্দন। 

অনুষ্ঠানে রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড.মোস্তাফিজুর রহমান স্যার,ড.এনায়েত উল্লাহ পাটোয়ারী স্যার,ড.মো.আলম চৌধুরী স্যার,সহযোগী শিক্ষক উম্মে হাবিবা ম্যাম,তমা রাণী মিস্ত্রি ম্যামের উপস্থিতি ফাইনাল অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছে।বিভাগের সম্মানিত চেয়ারম্যান কর্তৃক বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান পরবর্তী তিনি বলেন,"ডিবেট হচ্ছে বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার সুস্থ ধারাবাহিক মাধ্যম যা উন্নত দেশ ও জাতি গঠনে সুবিরাট ভূমিকা রাখে।পরবর্তী এরকম সহশিক্ষা কার্যক্রমগুলোর জন্য সাধুবাদ থাকবে।"অনুষ্ঠানকে প্রাণবন্ত পরিবেশ তৈরিতে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রশিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। 


কমিটির সভাপতি আবু নাসের মোল্লা বলেন, রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে সমসাময়িক, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু গুলো নিয়ে বুদ্ধিভিত্তিক ও যুক্তভিত্তিক পন্থায় অন্যতম মাধ্যম হচ্ছে ডিবেট। যা হোপস কর্তৃক আয়োজন করতে পেরে আনন্দিত।এদিকে সাধারণ সম্পাদক জেবা হুমায়রা অনুষ্ঠিতব্য ডিবেট সম্পর্কে বলেন,' সবার সম্মিলিত সহযোগিতায় এরকম প্রোগ্রাম আরো করতে চাই।'সর্বোপরি, শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কানায়-কানায় পূর্ণতা অনুষ্ঠানে যেন নতুন এক সতেজতায় পূর্ণ ছিলো।


উল্লেখ্য, শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা,নেতৃত্ব গুণে বিকশিত হওয়ার অভিপ্রায়ে ২০২২ সালে সৃষ্টি হয় হাউস অফ পলিটিকাল সায়েন্স, চিটাগং ইউনিভার্সিটি ( হোপস)।


আরও খবর