আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল পীরগাছা কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুবি প্রেস ক্লাবের অর্ধযুগে পদার্পণ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের অর্ধযুগে পদার্পণ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে ২০ জন এতিম শিশুসহ দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল সম্পন্ন হয়। 


প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সিফাতের সঞ্চালনায় সভাপতি সাজ্জাদ বাসারের সভাপতিত্বে ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এসময় প্রেস ক্লাবের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে ধন্যবাদ এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি এখানে উপাচার্য হিসেবে যোগদানের পর থেকে দেখে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ করছে। তাদের এই ধারা অব্যাহত থাকুক। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারা দেশে ইতিবাচকভাবে উপস্থাপন করুক সে প্রত্যাশা রাখছি।


এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, পরিবহন প্রশাসক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক স্বপণ চন্দ্র মজুমদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম আনিছুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক ও মু. আলী মুর্শেদ কাজেম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্তসহ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, দপ্তর সম্পাদক সৈয়দ আহম্মদ লাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খান নোবেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কুবি প্রেস ক্লাবের সদস্যরা।


ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান।

আরও খবর