নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

রাফি-রাব্বির হাতে বৃত্ত কুবির নেতৃত্ব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রাফিকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দলোক স্কুলে ইফতারের পর সংগঠনের উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন এই কমিটি ঘোষণা করে।

প্রথম কার্যনির্বাহী কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি কানিজ ফাতেমা সুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান পাভেল, সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন সানি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, অর্থ সম্পাদক নাঈম মিয়া,
প্রচার সম্পাদক সায়মা কাদের, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান অনিক, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল আহসান, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: শহিদুজ্জামান।

এছাড়াও এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নোবেল, জাফর, জাহিদ , আবু বকর, আদৃতা, তাসমিয়া, তারিন, আনিকা, জোসি, বায়েজিদ ও সুদীপ চাকমা।

এই কমিটি ঘোষণার পূর্বে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সংগঠনের উপদেষ্টা ঘোষণা করা হয়। তারা হলেন- প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইনুল হক, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি এনামুল হক। ছাত্রদের মধ্য থেকে টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে রয়েছেন নিয়ামুল আরাফাত ও মুনিম হাসান ভূঁইয়া অনিক।

কমিটি ঘোষণা শেষে সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'আমরা যারা এখানে এসেছি তারা সবাই শিখতে এসেছি। সবার প্রায়োরিটি যেন শেখার দিকেই থাকে। শেখা ও শেখানোর মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।'

এ ব্যাপারে বৃত্ত কুবির উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে চারুকলা বা এরকম বিভাগ না থাকায় বৃত্ত কুবিই বিশ্ববিদ্যালয়কে রঙিন করে যাচ্ছে। তরুণদের মন রঙিন হবে এটাই স্বাভাবিক। তাদের রঙে বিশ্ববিদ্যালয়ও রঙিন হয়ে উঠছে। এরকম একটি প্লাটফর্মের সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেও আনন্দিত। বৃত্ত কুবির যাত্রা শুভ হোক।'

সংগঠনের নতুন সাধারণ সম্পাদক মাহফুজ রাব্বি বলেন, 'সমাজের সমস্যা দূরীভূত করা যায় দুইভাবে। আন্দোলন করে কিংবা পসিটিভিটি ছড়িয়ে। বৃত্ত কুবি বিশ্ববিদ্যালয় জুড়ে পসিটিভিটি ছড়িয়ে যাচ্ছে। পসিটিভিটির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।'

সংগঠনের সভাপতি আরাফাত রাফি বলেন, 'আমাদের এই যাত্রা পুরোটা জুড়ে অগণিত মানুষের সাপোর্ট ছিল। তাদের সাপোর্ট, বিশ্বাসের কারনেই আজকে আমরা এই পর্যায়ে আছি। সামনের দিনেও সকলের এই সাপোর্ট প্রত্যাশা করি।'

উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিক থেকে নিয়মিত কাজ করলেও ২০২১ সালের ২৪ ডিসেম্বর সবার সামনে একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি। দল থেকে একটি সংগঠনে রূপ নেয় আরাফাত রাফি ও মাহফুজ রাব্বির কমিটির মাধ্যমে।
আরও খবর